News71.com
 International
 21 Sep 19, 08:24 PM
 133           
 0
 21 Sep 19, 08:24 PM

উত্তেজনার মধ্যে সীমান্তের কাছেই বিমানঘাঁটি বানাচ্ছে পাকিস্তান ।।

উত্তেজনার মধ্যে সীমান্তের কাছেই বিমানঘাঁটি বানাচ্ছে পাকিস্তান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে কড়া পদক্ষেপ নিলো পাকিস্তান। এবার ভারতের শ্রীনগর সীমান্তের মাত্র ১৫০ কি.মি. দূরেই বিমানঘাঁটি তৈরি করতে চলেছে পাকিস্তান।পাকিস্তান অধিকৃত কাশ্মীরের খাইবার পাখতুনখোয়ায় এই বিমানঘাঁটি গড়তে জোর প্রক্রিয়া দেখা যাচ্ছে পাকিস্তান প্রশাসনে। জানা গেছে, ওই বিমানঘাঁটি তৈরি করার জন্য ১৬০ কোটি পাকিস্তানি টাকা বরাদ্দ দিয়েছে ইমরান খান সরকার। পাকিস্তান প্রশাসন সূত্র বলছে, এই বিমানঘাঁটি থেকে প্রয়োজনে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে পাকিস্তান। এর আগেই মানসেরা থেকে মাত্র ৫০ কি.মি. দূরে মুজাফ্ফরাবাদে ‘ল্যান্ডিং গ্রাউন্ড’ তৈরি করেছে পাকিস্তান। নতুন বিমানঘাঁটি সেই প্রকল্পকে আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বিমানঘাঁটি থেকে ২০ কি.মি. দূরত্বে অ্যাবোটাবাদ শহর, যেখানে মার্কিন বাহিনীর হানায় নিহত হয় আল কায়দার সুপ্রিম লিডার ওসামা বিন লাদেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন