News71.com
 International
 21 Sep 19, 08:43 PM
 189           
 0
 21 Sep 19, 08:43 PM

বৃদ্ধের মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং॥

বৃদ্ধের মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশের রহলি গ্রামের বাসিন্দা শ্যামলাল যাদব। ৭৪ বছর বয়সী এই কৃষকের মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং গজিয়েছে। জানা গেছে, সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের সাগরের ভাগ্যদয় তীর্থ চিকিৎসালয়ে চিকিৎসার জন্য যান শ্যামলাল। সে সময় তিনি চিকিৎসকদের জানান, ৫ বছর আগে আঘাত লেগে মাথা ফেটে গিয়েছিল তার। সেরে যাওয়ার পর থেকেই মাথার ওই অংশ একটু একটু করে ফুলে বাড়তে থাকে। প্রথম প্রথম মাথার তালুতে গজানো শক্ত, অসাড় আঙুলের মতো অংশটি স্থানীয় সেলুনে গিয়ে চেঁচে আসতেন তিনি। কিন্তু তাতে আরও দ্রুত আকারে বাড়তে লাগল সেটি। সেটি বিগত কয়েক বছরে ৪ ইঞ্চি লম্বা শিং-এর আকার ধারণ করেছে। এদিকে, হাসপাতালের চিকিৎসকরা ওই শিং পরীক্ষা করে জানান, শ্যামলালের মাথায় 'কটেনিয়াস হর্ন' বা 'ডেভিলস হর্ন' গজিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন