News71.com
 International
 22 Sep 19, 12:39 PM
 133           
 0
 22 Sep 19, 12:39 PM

যুক্তরাষ্ট্রে পানশালায় বন্দুকধারীর গুলি॥ নিহত ২

যুক্তরাষ্ট্রে পানশালায় বন্দুকধারীর গুলি॥ নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত পৌনে তিনটার দিকে হামলার এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও অন্তত ৮ জন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। হামলার পর থেকেই ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন পুলিশ। হামলাকারীকে এখন পর্যন্ত আটক করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন