News71.com
 International
 22 Sep 19, 12:47 PM
 143           
 0
 22 Sep 19, 12:47 PM

বজ্রপাতে মাঝ আকাশে ক্ষতিগ্রস্ত ভারতের ২ বিমান॥

বজ্রপাতে মাঝ আকাশে ক্ষতিগ্রস্ত ভারতের ২ বিমান॥

আন্তর্জাতিক ডেস্কঃ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ভারতের এয়ার ইন্ডিয়ার দুটি বিমান। মাঝ আকাশে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়ে বিমানগুলো। এর ফলে বিমান দুটোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটি বিমান দিল্লি থেকে বিজয়ওয়াড়া যাচ্ছিল। ওই বিমানের কর্মী এবং যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে। তবে দিল্লি থেকে কোচিনগামী অপর একটি বিমানের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এয়ার ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, ১৭৪ জন আরোহী নিয়ে গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে এআই-৪৬৭ বিমান। রাত ৯টা ৪০ মিনিটে বিমানটির অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অবতরণের কথা ছিল। কিন্তু মাঝ আকাশে ভয়াবহ বজ্রপাতের কবলে পড়ে বিমানটি। এতে বিমানের ক্ষতি হলেও যাত্রী ও কর্মীদের কোনও আঘাত লাগেনি। এদিকে, এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কোচিনগামী একটি বিমানেও একই ঘটনা ঘটে। মাঝ আকাশে প্রবল বজ্রপাতের মধ্যে পড়ে যায় এয়ারবাস-৩২১ বিমানটি। ঘটনার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনানে পাইলট। এই ঘটনায় বিমানের কয়েকজন কর্মী সামান্য আঘাত পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন