News71.com
 International
 22 Sep 19, 08:27 PM
 198           
 0
 22 Sep 19, 08:27 PM

১৯৬৫ ও ৭১-এর ভুল আবার করবেন না॥পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি  

১৯৬৫ ও ৭১-এর ভুল আবার করবেন না॥পাকিস্তানকে ভারতের হুঁশিয়ারি   

নিউজ ডেস্কঃ পাকিস্তানকে সতর্ক করে দিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ১৯৬৫ ও ১৯৭১ সালের ভুল আবার করবেন না। পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিজেপি আয়োজিত পাটনার গণজাগরণ সভায় তিনি বলেন, ১৯৬৫ ও ১৯৭১ সালের ভুল আবার তাদের করা ঠিক হবে না। যদি আবার তারা সেটা করে, তাহলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে তাদের ভাবতে হবে ... বালোচ ও পাস্তুনদের বিরুদ্ধে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। এটা চলতে থাকলে কোনো শক্তি পাকিস্তানের ভাঙন আটকাতে পারবে না।


সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনো প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দিয়ে রাজনাথ বলেন, পাকিস্তান সন্ত্রাসকে ইন্ধন দেওয়া বন্ধ করলে তাদের সঙ্গে আলোচনা শুরু হবে। তাদের এটা মাথায় রাখতে হবে যে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হতে পারে। রাজনাথের আরো দাবি, ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার তাদের সততা ও বিশ্বাসযোগ্যতার পরিচয় দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন