News71.com
 International
 23 Sep 19, 11:41 AM
 133           
 0
 23 Sep 19, 11:41 AM

চীনে ট্রাক চাপায় নিহত ১০  

চীনে ট্রাক চাপায় নিহত ১০   

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলের হুয়ানা প্রদেশের হুনসাই শহরে ট্রাক চাপায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছে।রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক শপিংমলের সামনের সড়কে মানুষের ওপরে উঠিয়ে দেয়।শপিংমলটি রাস্তার ধার ঘেঁষে গড়ে ওঠায় মার্কেটে আসা লোকজন রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল। ফলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠিয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানায়, ঘটনাস্থল থকে ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান আছে বলে জানানো হয়। এদিকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উই চ্যাটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ট্রাকটির পাশে রক্তাক্ত অবস্থায় মানুষ রাস্তায় পড়ে আছেন। কেউবা আহত হয়ে সাহায্যের জন্য আহাজারি করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন