News71.com
 International
 23 Sep 19, 11:49 AM
 150           
 0
 23 Sep 19, 11:49 AM

সৌদি প্রিন্স সালমানের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান॥

সৌদি প্রিন্স সালমানের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে গেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি বিশেষ ফ্লাইটে করে যুক্তরাষ্ট্রে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২২ সেপ্টেম্বর) তারা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান ইমরান খান। প্রতিবেদনে বলা হয়, কোনও ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি প্রিন্স তাকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ ফ্লাইটে। সংবাদ মাধ্যমকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরবে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগেই সৌদিতে দুই দিনের সফর করেছেন ইমরান খান। সেখানে তিনি কাশ্মীর ইস্যু নিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনা করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন