News71.com
 International
 23 Sep 19, 01:12 PM
 143           
 0
 23 Sep 19, 01:12 PM

যুক্তরাষ্ট্রে মোদি-ইমরানের অভ্যর্থনায় ভিন্নতা॥ মোদীর রেড কার্পেট আর ইমরানের ডোর ম্যাট

যুক্তরাষ্ট্রে মোদি-ইমরানের অভ্যর্থনায় ভিন্নতা॥ মোদীর রেড কার্পেট আর ইমরানের ডোর ম্যাট

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭তম সভায় যোগ দিতে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে বৈরী প্রতিবেশী দুই দেশের রাষ্ট্রপ্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যর্থনায় বিরাট পার্থক্য দেখা যাচ্ছে।জানাগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে নামার পর নরেন্দ্র মোদিকে রেড় কার্পেট অভ্যর্থনা জানানো হয়েছে । তার হাতে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে, ইমরান খানের রেড কার্পেট জোটেনি। ডোর ম্যাটেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা ও আন্তর্জাতিক বিষয়ক ডিরেকটর ক্রিস্টোফার অলসন ও মার্কিন রাষ্ট্রদূত কিনিথ জাস্টার ও অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে, কিন্তু ইমরান খানকে অভ্যর্থনা জানানোর জন্য মার্কিন কর্মকর্তাদের কেউ ছিলেন না। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন