News71.com
 International
 23 Sep 19, 01:38 PM
 134           
 0
 23 Sep 19, 01:38 PM

সৌদি আরবের প্রত্যাশা পূরণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র॥  

সৌদি আরবের প্রত্যাশা পূরণ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব গত সপ্তাহান্তে ঘোষণা করেছিল যে তার আরামকো তেল কোম্পানির আবাকাইক পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ স্থাপনাগুলোতে এবং খুরাইস তেলক্ষেত্রে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে। ফলে তাদের দৈনিক তেলের উৎপাদন ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। সৌদি তেলের প্রধান আমদানিকারক হলো যুক্তরাষ্ট্র, যে দেশটি কিনা বিশ্ব জ্বালানি বাজারের স্বনিযুক্ত অভিভাবক। যুক্তরাষ্ট্র সৌদি আরবকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে। তাই তেলের প্রবাহ বজায় রাখতে, জ্বালানি বাজার রক্ষা করতে এবং রিয়াদকে পাশে ও শক্তিশালী রাখার জন্য যুক্তরাষ্ট্র সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার জবাব দেবে বলে আশা করা হয়েছিল। তবে সে প্রত্যাশা পূরণ হয়নি। হামলার পরপরই ট্রাম্প বলেছিলেন, রিয়াদে সরকারের দায়িত্বে রয়েছেন যাঁরা, তাঁরা হামলাকারীদের শনাক্ত করবেন, তিনি সেই অপেক্ষায় রয়েছেন। তিনি টুইট করেছেন, ‘এই হামলার কারণ কী এবং কারা এর পেছনে রয়েছে বলে সৌদি আরব মনে করে, তা আমরা তাদের কাছ থেকে শুনতে চাই।’ তিনি আরও বলেন, ‘এরপর আমরা কী শর্তে এগিয়ে যাব, সেটাও আমরা সৌদি আরবের কাছ থেকে শুনতে চাই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন