News71.com
 International
 23 Sep 19, 06:53 PM
 156           
 0
 23 Sep 19, 06:53 PM

ভারতে হামলার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা॥ জেনারেল বিপীন রাওয়াত  

ভারতে হামলার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা॥ জেনারেল বিপীন রাওয়াত   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বালাকোটে ফের জঙ্গিরা সক্রিয় হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপীন রাওয়াত। জেনারেল রাওয়াত বলেন, বালাকোটকে পাকিস্তান আবারও সক্রিয় করে তুলেছে। এখন জঙ্গিরা আবার সেখানে ফিরে এসেছে। এর আগে একটি সংবাদপত্রের পক্ষ থেকে দাবি করা হয়, বালাকোটে ফের সক্রিয় হচ্ছে জঙ্গি শিবিরগুলি। এরপরেই ভারতের সেনাপ্রধান এই মন্তব্য করেন। খবর এনডিটিভির।


জানা গেছে, প্রায় ১২৯ জন জইশ জঙ্গি ভারতে অনুপ্রবেশের জন্য এবং ইসরায়েলের তৈরি লেজার-গাইড বোমা দিয়ে আঘাত করার জন্যে প্রস্তুতি নিচ্ছে। তারা সুযোগের অপেক্ষায় ওই শিবিরগুলিতে আত্মগোপন করে আছে। এর আগে ফেব্রয়ারিতে ভারতীয় বিমানবাহিনী বালাকোটে বোমাবর্ষণ করে ধ্বংস করে জয়েশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর বেশ কিছু শিবির।গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা রদ করার পর থেকেই কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। কিন্তু, তাতে তেমন ফল মেলেনি। আগামী ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভা রয়েছে। সেখানেও যে ইসলামাবাদ একইরকম চেষ্টা চালাবে তা স্পষ্ট হয়ে গিয়েছে।এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি ‘ভিন্ন’ চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন