News71.com
 International
 23 Sep 19, 07:01 PM
 191           
 0
 23 Sep 19, 07:01 PM

ডঃ জাকির নায়েকের গ্রেফতারি পরোয়ানা মালয়েশিয়া পাঠাচ্ছে ভারত॥  

ডঃ জাকির নায়েকের গ্রেফতারি পরোয়ানা মালয়েশিয়া পাঠাচ্ছে ভারত॥   

আন্তর্জাতিকঃ মালয়েশিয়ায় অবস্থানরত ভারতের বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের ঠিকানায় গ্রেফতারি পরোয়ানা পাঠাতে যাচ্ছে ভারত। ২০১৬ সালের অর্থ পাচার মামলায় গত বুধবার (১৮ সেপ্টেম্বর) ওই জামিন অযোগ্য পরোয়ানা জারি করে দেশটির বিশেষ আদালত। সোমবার এ সংক্রান্ত বিস্তারিত নথির সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, আদালত জাকিরের মালয়েশিয়ার ঠিকানায় পরোয়ানার নথি পাঠানোর আদেশ দিয়েছে। ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকির নায়েকের বিরুদ্ধে। গত তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন তিনি। ২০১৮ সালে দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন