News71.com
 International
 24 Sep 19, 10:57 AM
 125           
 0
 24 Sep 19, 10:57 AM

ইয়েমেনের মসজিদে সৌদি হামলায় নিহত ৫॥

ইয়েমেনের মসজিদে সৌদি হামলায় নিহত ৫॥

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি নেতৃত্বাধীন মিত্র বাহিনীর বোমা হামলায় ইয়েমেনের একটি মসজিদে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীদের মালিকানাধীন আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে এ তথ্য জানা যায়। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির ওমরান প্রদেশে এই হামলা চালানো হয়। হামলায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা যায়। এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র- রয়টার্স

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন