
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে বিয়ে বাড়িতে সেনা অভিযানে ৩৫ জন নিহত হয়েছে। এবং আহত হয়েছে অন্তত ১৩ জন। জানা গেছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক। সোমবার(২৩ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এঘটনা ঘটে। আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যম থেকে এসব তথ্য পাওয়া যায়। তথ্যমতে, দেশটির হেলমান্দ প্রদেশের একটি বাড়ি আত্মঘাতী বোমা হামলা প্রশিক্ষণের জন্য তালেবানরা ব্যবহার করে আসছিল। আর বিয়ে বাড়িটি জঙ্গি আস্তানার পাশে হওয়ায় তাও অভিযানের আওতায় পড়ে।