News71.com
 International
 24 Sep 19, 01:04 PM
 139           
 0
 24 Sep 19, 01:04 PM

কাশ্মির ইস্যুতে পুনরায় মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের॥

কাশ্মির ইস্যুতে পুনরায় মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের॥


আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মির ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎকালে এমন প্রস্তাব দেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের প্রাক্কালে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পাকিস্তান ও ভারত উভয়ে চাইলে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতায় তিনি প্রস্তুত রয়েছেন।


সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি যদি সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই তা করবো। আমি প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এটা একটা জটিল বিষয়। এটি দীর্ঘদিন ধরে চলছে। তবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইমরান খান উভয়েই চান, তাহলে আমি তা করতে রাজি আছি। আমি মনে করি, আমি একজন ভাল মধ্যস্থতাকারী হবো।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কাশ্মির একটি জটিল বিষয়। দীর্ঘদিন ধরে এ সংকট চলে আসছে। কিন্তু সংশ্লিষ্ট উভয় পক্ষ না চাইলে মীমাংসা করা যায় না। ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গেও তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। অতীতে কখনও তিনি মধ্যস্থতায় ব্যর্থ হননি এবং চাইলেই তিনি সাহায্য করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন