News71.com
 International
 24 Sep 19, 07:49 PM
 137           
 0
 24 Sep 19, 07:49 PM

লাল কুয়াশায় ইন্দোনেশিয়ার আকাশ ঢেকে গেছে॥

লাল কুয়াশায় ইন্দোনেশিয়ার আকাশ ঢেকে গেছে॥

আন্তর্জাতিকঃ রক্তের মতো লাল হয়ে গেছে ইন্দোনেশিয়ার আকাশ, ইন্দোনেশিয়ার বনে দাবানলে লাল রঙের কুয়াশায় ছেয়ে গেছে দেশটির জাম্বি প্রদেশের আকাশ। প্রদেশটির এক বাসিন্দা সেখানকার আকাশের একাধিক ছবি তুলেছেন। এই লাল রঙের কুয়াশার ফলে তিনি তার চোখ ও গলায় ব্যথা অনুভব করছেন বলে জানান। প্রতি বছর ইন্দোনেশিয়ায় দাবানলের ফলে সৃষ্ট কুয়াশা সম্পূর্ণ সাউথ ইস্ট এশিয়ান অঞ্চল ছেয়ে ফেলে। এক আবহাওয়া বিশেষজ্ঞ বিবিসিকে জানিয়েছেন, রায়লেহ বিচ্ছুরণের ফলে এই লাল রঙের কুয়াশার সৃষ্টি হয়। জাম্বি প্রদেশের মেকার সারি গ্রামের বাসিন্দা একা উলান্ডারি শনিবার দুপুরে রক্তের মতো লাল রঙের আকাশের বেশকিছু ছবি তোলেন। তিনি জানান, এদিন লাল রঙের কুয়াশা বিশেষভাবে গাঢ় ছিল। এই ২১ বছর বয়সী নারী ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন। ছবিগুলো ৩৪ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে। কিন্তু তিনি বিবিসি ইন্দোশিয়ানকে জানান, অনেক অনলাইন ব্যবহারকারী ছবিগুলোর বাস্তবতা নিয়ে সন্দেহ পোষণ করছে। তিনি বলেন, কিন্তু এটিই বাস্তব। আমি আমার ফোনে ছবিগুলো তুলেছি এবং ভিডিওগুলো ধারণ করেছি। সোমবারও কুয়াশার অবস্থা স্বাভাবিক ছিল না বলে যোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন