
আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তানে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী নয়াদিল্লি, চন্ডিগড়, কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের দৈনিক ডন বলছে, পাকিস্তানে ৮ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত কম্পন স্থায়ী ছিল। প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
পাকিস্তান ট্যুডে বলছে, পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১। ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরের ঝেলুমে। ইসলামাবাদ ছাড়াও পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরেও কম্পন অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি, অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন।