News71.com
 International
 24 Sep 19, 10:30 PM
 141           
 0
 24 Sep 19, 10:30 PM

প্রত্যেক প্রকৃত ভারতীয়ই হিন্দু॥ আরএসএস প্রধান  

প্রত্যেক প্রকৃত ভারতীয়ই হিন্দু॥ আরএসএস প্রধান   

আন্তর্জাতিক ডেস্কঃ সংগঠন সম্পর্কে যাবতীয় ‘ভ্রান্ত ধারণা’ দূর করতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বিদেশি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় বসলেন। আজ মঙ্গলবার রাজধানী দিল্লিতে দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে এই মেলামেশায় আরএসএস প্রধান বিভিন্ন প্রশ্নের উত্তর যেমন দেন তেমনই বিভিন্ন বিষয়ে সংঘের ভূমিকা ও মনোভাব ব্যাখ্যা করেন। সংঘ প্রচারিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। এই বৈঠকে ৫০টির বেশি বিদেশি প্রচারমাধ্যমের প্রায় ৮০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এনআরসি প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, কাউকে বিতাড়িত করা এই কর্মকাণ্ডের লক্ষ্য নয়। উদ্দেশ্য, যাঁরা ভারতীয় নাগরিক নন তাঁদের চিহ্নিত করা। জম্মু-কাশ্মীরের জন্য সংবিধানের ৩৭০ ধারা বিলোপ সমর্থন করে তিনি বলেন, এই সিদ্ধান্ত দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরকে একাত্ম হতে সাহায্য করবে। হিন্দুত্বের ব্যাখ্যাও তিনি দেন। বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হলো হিন্দুত্ব। তিনি বলেন, সেই হিসেবে সংঘের চোখে প্রত্যেক প্রকৃত ভারতীয়ই ‘হিন্দু’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন