News71.com
 International
 25 Sep 19, 02:04 PM
 141           
 0
 25 Sep 19, 02:04 PM

ভারতের আসমে বড় নাশকতার ছক বানচাল করল সেনা॥প্রচুর আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

ভারতের আসমে বড় নাশকতার ছক বানচাল করল সেনা॥প্রচুর আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ এবার টার্গেট কি অসম? বড়সড় নাশকতার ছক ফাঁস করল ভারতীয় সেনা। আসম পুলিশ ও এসএসবির সঙ্গে যৌথ তল্লাশিতে উদ্ধার করা হল প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। মঙ্গলবার অসমের গাবরুখান্দা এলাকা থেকে এই বিপুরল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে ভারতীয় সেনা। নিম্ন অসমের চিরাঙ্গ জেলার পানবাড়ি রিজার্ভ ফরেস্টের ভিতরে একটি বিস্ফোরক ভরতি গোপন আস্তানা উদ্ধার করে সেনা। সেখানে আধুনিক আগ্নেয়াস্ত্র, শক্তিশালী বিস্ফোরক পাওয়া যায়। গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি, অসম পুলিশ ও ভারতীয় সেনা তল্লাশি চালাতে শুরু করে ওই এলাকায়। গোয়েন্দা মারফত পাকা খবর ছিল ওই এলাকায় অস্ত্রের ভাণ্ডার গড়ে উঠেছে। তারপরেই চিরুণি তল্লাশি শুরু হয়। সাফল্যও মেলে। এই তল্লাশিতে আর্মি ট্র্যাকার ডগ ব্যাবহার করে সেনা। তাদের সাহায্যেই আটটি বড় বড় ট্রাঙ্ক উদ্ধার হয়। মনে করা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এনডিএফবি (এস) এই ভাণ্ডার গড়ে তুলেছিল। এখান থেকে মিলেছে ৯টি ফ্যাক্টরি মেড রাইফেল, ১১টি দেশীয় রাইফেল, ১৬২টি স্নিপার ও পিকা আগ্নেয়াস্ত্র, ১৭ কেজি বিস্ফোরক। দুটি রেডিও সেট ও বিস্ফোরণের কাজে ব্যবহৃত বেশ কিছু অন্যান্য উপ.করণও মিলেছে। এই বিস্ফোরকগুলি চিরাঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এগুলি নিয়ে আসা হয় পানবাড়ি পুলিশ স্টেশনে। ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড এই গোটা ঘটনার পিছনে রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন