
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভারতের জনক’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কে মোদি-ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠকের আগে এ কথা বলেন তিনি। জাতিসঙ্ঘের সম্মেলনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রয়েছেন মোদি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মোদিই হলেন ফাদার অব ইন্ডিয়া’। আগে ভারতবর্ষ খুবই বিছিন্ন ছিল। প্রচুর মতবিরোধ ছিল, প্রচুর লড়াই ছিল। মোদি সবাইকে একত্রিত করেন। একজন বাবার মত তিনি সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছেন। হয়তো তিনিই ভারতের পিতা। তাঁকে ভারতের জনক বলে ডাকা আমাদের উচিৎ। আমি মনে করি তিনি ভারতে দুর্দান্ত কাজ করছেন। যুক্তরাষ্ট্রে মোদির জনপ্রিয়তা দেখে আমেরিকান রক অ্যান্ড রোল কিংবদন্তী এল্ভিস প্রিস্লির সাথেও মোদির তুলনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আরো বলেন, ‘আমার ব্যক্তিগত সম্পর্ক মোদির সাথে দিন দিন ভালো হচ্ছে। তাঁর প্রতি আমার শ্রদ্ধা, প্রশংসা রয়েছে। তিনি একজন দুর্দান্ত এবং মহান নেতা।