
আন্তর্জাতিক ডেস্কঃ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলীয় প্রদেশ মালাকু। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মালাকু সময় সকাল পৌনে ৯টার দিকে প্রাদেশিক রাজধানী অ্যামবনের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তারা জানান, ভূমিকম্পে অ্যামবনসহ প্রদেশের বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আতঙ্কিত লোকজন আশ্রয় নিয়েছে পাহাড়ে। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের কর্মী বেনি বুগিস জানান, স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় তলার একাংশ ধ্বসে পড়ে। এতে একজনের মৃত্যু হয়। আহত হন আরও দু’জন।