News71.com
 International
 26 Sep 19, 12:56 PM
 152           
 0
 26 Sep 19, 12:56 PM

ইরানি তেল কেনায় চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা !!

ইরানি তেল কেনায় চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা !!

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান থেকে তেল কেনার জন্য চীনের পাঁচ ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যার মধ্যে কসকো শিপিং কর্পোরেশনের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। ওয়াশিংটন অভিযোগ করেছে, এসব কোম্পানি ও ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞা লংঘন করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনের অবকাশে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা চীনসহ সবাইকে বলছি তাদের জেনে রাখা উচিত যে- নিষেধাজ্ঞা লংঘন করলেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তিনি বলেন, ‘ইরান যতই চাপ কমানোর চেষ্টা করবে তাদের ওপর আমরা ততই নিষেধাজ্ঞা আরোপ করব। আমরা বিশ্বের বিভিন্ন দেশ এবং কোম্পানিকে একথা বোঝানোর চেষ্টা জোরদার করব যে, কেউ যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সম্পর্ক রাখে তাহলে তারা শাস্তির মুখে পড়বে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন