
আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার রাজধানী কাম্পালায় উগান্ডা পার্লামেন্ট ও সিপিএ উগান্ডা ব্রাঞ্চ আয়োজিত এ কনফারেন্সের উদ্বোধন করেন উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনি। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে সিপিসি প্রেসিডেন্ট ও উগান্ডা পার্লামেন্টের স্পিকার রেবেকা কাদাগা এবং সিপিএ প্রেসিডেন্ট ও ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া লিফাকা বক্তব্য রাখেন। ৬৪তম সিপিসির এ কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দ্রুত পরিবর্তনশীল কমনওয়েলথে সংসদের অভিযোজন, অংশগ্রহণ ও ক্রমবিকাশ’। এ সময় সিপিএ’র ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন বলে জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ছাড়াও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।