News71.com
 International
 26 Sep 19, 07:20 PM
 204           
 0
 26 Sep 19, 07:20 PM

আফ্রিকার দেশ চাদে সোনার খনি ধসে নিহত ৩০॥

আফ্রিকার দেশ চাদে সোনার খনি ধসে নিহত ৩০॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকা মহাদেশের উত্তর-মধ্যাঞ্চলীয় দেশ চাদে এক সোনার খনিতে ভূমিধসে ৩০ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লিবিয়ার সীমান্তবর্তী তাইবেস্তি অঞ্চলে এ খনি ধসের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, খনিটি ধসে পড়ায় সেখানে কাজ করা শ্রমিকেরা খনিটির ভিতরেই চাপা পরেছিল। অবৈধভাবে তারা এ খনিতে কাজ করছিল বলে জানানো হয়। তাইবেস্তি অঞ্চলে বসবাসরত সুদানের শরণার্থীরা এসব খনি থেকে অবৈধভাবে সোনা উত্তোলনের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন বলে জানানো হয়। এসব খনি থেকে প্রাপ্ত সোনা বিক্রি করে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমাচ্ছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন