
আন্তর্জাতিক ডেস্কঃ মারা গেলেন ৮৬ বছর বয়সী ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক। আজ বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে। তার শাসনামলেই দেশটিতে প্রেসিডেন্টের মেয়াদকাল সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়। তার শাসনামলে যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের প্রকাশ্য বিরোধিতা করে আন্তর্জাতিক রাজনীতিতে তিনি স্মরণীয় হয়ে আছেন। জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষ করে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ক্ষমতার শীর্ষে আরোহন করেন। ১৯৯৫ সালে প্রথমবার এবং দ্বিতীয়বার ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তারও আগে ১৮ বছর ধরে প্যারিসের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সে দেশের কৃষিমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন জ্যাক। ৮৭ বছর বয়সি জ্যাক শিরাকের মৃত্যুতে বিশ্ব একজন মানবতাবাদি রাজনৈতিককে হারাল।