News71.com
 International
 26 Sep 19, 07:20 PM
 198           
 0
 26 Sep 19, 07:20 PM

লিবিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত !!

লিবিয়ায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত !!

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গেল শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার। নিহতের নাম জাহাঙ্গীর আলম (২০)। তিনি সিলেটের বিয়ানিবাজারের বাসিন্দা কৌশর আলীর ছেলে। জাহাঙ্গীরের চাচা চনু মিয়া বলেন, লিবিয়ায় আমার ভাতিজার পরিচিতরা তার মৃত্যুর সংবাদ দিয়েছে। তার মরদেহ এখন সেখানকার বাংলাদেশ দূতাবাসে রয়েছে। জাহাঙ্গীরের মরদেহ ফিরিয়ে আনতে আমরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন