
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে প্রায় ২ হাজার মানুষ আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দেশটির কম জনবহুল এক দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এতে ব্রিজ, হাসপাতাল ও উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়। মুলুক প্রদেশের অ্যাম্বনে একটি বিশ্ববিদ্যালয় ভেঙে পড়ায় বিশ্ববিদ্যালয় ভবনের নীচে চাপা পড়ে এক শিক্ষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ৬.৫ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে পরেন।