News71.com
 International
 27 Sep 19, 06:52 PM
 142           
 0
 27 Sep 19, 06:52 PM

চাঁদের পৃষ্ঠে সজোরে আছড়ে পড়ে নিয়ন্ত্রণ হারায় ইসরোর রোভার বিক্রম॥নাসা  

চাঁদের পৃষ্ঠে সজোরে আছড়ে পড়ে নিয়ন্ত্রণ হারায় ইসরোর রোভার বিক্রম॥নাসা   

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চন্দ্রযান-২ এর রোভার বিক্রম চাঁদের মাটিতে সজোরে আছড়ে পড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষনা সংস্থা নাসা। চাঁদের যে এলাকায় বিক্রম-এর অবতরণ করার কথা নিজেদের মহাকাশযান থেকে সেই এলাকার তোলা ছবি বিশ্লেষণ করে নাসা এই তথ্য জানিয়েছে। তবে এসব ছবি অন্ধকারে তোলা হওয়ায় বিক্রম-এর সঠিক অবস্থান নিশ্চিত করা যায়নি বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থাটি। এমাসের শুরুতে চাঁদে অবতরণের পূর্ব মুহূর্তে ভারতের মূল মহাকাশযানের সঙ্গে বিক্রম-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে নিজেদের দ্বিতীয় অভিযান পরিচালনা করে ভারত। গত সাত সেপ্টেম্বর চাঁদের পিঠে অবতরণের কথা ছিল তাদের চন্দ্রযান-২ এর রোভার বিক্রম-এর। কিন্তু শেষ মুহূর্তে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তা। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানিয়েছিলেন, চাঁদের পৃষ্ঠে অবতরণের কয়েক সেকেন্ড আগেই এটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে নিজের গতিবেগ কমাতে ব্যর্থ হয় বিক্রম। ঘণ্টায় প্রায় ৬ হাজার কিলোমিটার গতিবেগে চাঁদের ভূপৃষ্ঠে আছড়ে পড়ে চন্দ্রযানের ল্যান্ডার। যেখানে ৭ কিমি গতিবেগ থাকার প্রয়োজন ছিল। ফলে সফল অবতরণ হয়নি বলে প্রতীয়মান হয়। এই অভিযান সফল হলে চাঁদে সফল অভিযান চালানো চতুর্থ দেশ হতো ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন