
আন্তর্জাতিক ডেস্কঃবিশ্বজুড়ে লাখো শিশুর কণ্ঠে জোরালো হওয়া জলবায়ু আন্দোলনের ডাক দেওয়া সেই কিশোরী গ্রেটা থানবার্গের সঙ্গে মিছিলে যোগ দেওয়ার ঘোষণা দিযেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, তরুণরা দারুণ কাজ করেছে। কানাডাসহ সারাবিশ্বেই তাদের জলবায়ু নিয়ে অবস্থান ছিলো চোখে পড়ার মতো। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাজনীতিবিদদের ভূমিকা নিতে বাধ্য করতে এক বছর আগে সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রিতা থানবার্গ শুরু করেন তরুণদের আন্দোলন। গত বছর বিশ্বজুড়ে স্কুলে ধর্মঘট পালনের পর বড়দেরও তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্বের বিভিন্ন শহরে জড়ো হয় লাখ লাখ মানুষ। তারা ওই আন্দোলনে সংহতি প্রকাশ করেন। এবার সেখানে সংহতি জানিয়ে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রুডোও। তিনি জানান, হাজার হাজার কানাডীয়র সঙ্গে তিনি যোগ দিচ্ছেন। অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।