News71.com
 International
 27 Sep 19, 07:22 PM
 173           
 0
 27 Sep 19, 07:22 PM

ভুটানে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ভুটানে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্কঃ ভুটানে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এর পাইলট ও এক আরোহী উভয়ই নিহত হয়েছেন। শুক্রবার ভূটানের পূর্বাঞ্চলীয় ইওনফুলার খেন্তংম্যানি এলাকায় পাহাড়ের ওপর ভারতীয় সেনাবাহিনীর চিতা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিশ্চিত করেছে। এটি ভারতের অরুণাচল প্রদেশের খিমরু থেকে উড্ডয়ন করেছিলো। কিন্তু উড্ডয়নের একঘন্টা পরই কন্ট্রোল রুমের সঙ্গে এটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে, ভূটানের সংবাদমাধ্যম কুয়েনসেল এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন