News71.com
 International
 27 Sep 19, 10:34 PM
 166           
 0
 27 Sep 19, 10:34 PM

যুক্তরাষ্ট্রে ই-সিগারেটে মৃতের সংখ্যা বেড়ে ১৩

যুক্তরাষ্ট্রে ই-সিগারেটে মৃতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ইলেকট্রনিক সিগারেটের মাধ্যমে ধোঁয়া নেয়ার কারণে শ্বাসকষ্টের অসুস্থতায় আরও কয়েকশ আমেরিকান আক্রান্ত হয়েছেন এবং এতে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।বৃহস্পতিবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, অসুস্থতার ৮০৫টি নিশ্চিত ও সম্ভাব্য ঘটনার তথ্য পাওয়া গেছে। এক সপ্তাহ আগে এ সংখ্যা ছিল ৫৩০। ক্যালিফোর্নিয়া, কানসাস ও ওরিগনে দুজন করে এবং ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, ইন্ডিয়ানা, মিনিসোটা, মিসিসিপি ও মিজৌরিতে একজন করে নিশ্চিভাবে মারা গেছেন। মিসিসিপি ও ওরিগনের দ্বিতীয় মৃত্যুর ঘটনাটি বৃহস্পতিবার ঘোষণা দেন রাজ্য কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন