News71.com
 International
 28 Sep 19, 10:55 AM
 130           
 0
 28 Sep 19, 10:55 AM

মিশরে জঙ্গি হামলা॥নিহত ৮

মিশরে জঙ্গি হামলা॥নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরে জঙ্গি হামলায় সাতজন সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক স্টেট। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশটির উত্তর সিনাই অঞ্চলে হামলার ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম থেকে এ তথ্য পাওয়া যায়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই হামলায় বীর আল-আবেদে আরো দুইজন সেনা আহত হয়েছে। এদিকে আমাক এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১৫ সেনা নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এর আগে এক হামলা দেশটির সিনাই উপদ্বীপের উত্তর অংশে কয়েকশ সেনা, পুলিশ ও বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন