
আন্তর্জাতিক ডেস্কঃ আজ (শনিবার) প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবে আফগানিস্তান। এই ভোটের মাধ্যমে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। দেশটিতে দীর্ঘদিনের সহিংসতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই তালেবানের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, তারা নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন পোলিং স্টেশন লক্ষ্য করে হামলা চালাবে। প্রায় চার দশক ধরে চলা সহিংসতায় ধ্বংসপ্রাপ্ত আফগানিস্তানকে তুলে ধরতে ব্যাপক ভূমিকা পালন করবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। তাই আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশের জনগণ তাদের ভাগ্য ফেরাতে যোগ্য নেতাকেই বেছে নেবেন বলে আশা করা হচ্ছে। অপরদিকে, যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালিরও কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। তারা ন্যাটো মিশনের অংশ হিসেবে সেখানকার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। ২০০১ সালের পর এ নিয়ে চতুর্থবারের মতো দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।