News71.com
 International
 28 Sep 19, 11:30 AM
 137           
 0
 28 Sep 19, 11:30 AM

উত্তর কোরিয়ার চেয়ে বড় হুমকি চীন॥ জাপান

উত্তর কোরিয়ার চেয়ে বড় হুমকি চীন॥ জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সামরিক শক্তিবৃদ্ধির কারণে ভীষণ চিন্তায় পড়েছে এশিয়ার অন্যতম ধনী রাষ্ট্র জাপান। তাদের মতে, উত্তর কোরিয়ার আগ্রাসী আচরণের চেয়েও চীনের বর্ধিষ্ণু সামরিক বাহিনী জাপানের জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। দেশটির বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এই পর্যালোচনায় পিয়ংইয়ংয়ের হাতে পারমাণবিক ওয়ারহেডবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে বেইজিংয়েরর ক্রমবর্ধমান বিনিয়োগ এবং চীন সাগরে নানামুখী তৎপরতাই দেশটিকে প্রথমবারের মতো টোকিওর প্রতিরক্ষা শ্বেতপত্রে দ্বিতীয় স্থানে তুলে এনেছে। খবর রয়টার্সের। জাপানের সামরিক এই পর্যালোচনায় এখনও যুক্তরাষ্ট্রের অবস্থানই শীর্ষে; স্নায়ুযুদ্ধের সময়কার ‘প্রধান হুমকি’ রাশিয়ার স্থান হয়েছে ৪ নম্বরে। ‘যুক্তরাষ্ট্র আর চীনই যে কেবল বিশ্বজুড়ে তাদের প্রভাব প্রদর্শন করতে পারে, এই পর্যালোচনায় তা প্রতিফলিত হয়েছে।’ সংবাদ সম্মেলনে বলেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন