News71.com
 International
 28 Sep 19, 01:03 PM
 173           
 0
 28 Sep 19, 01:03 PM

ভারতের সঙ্গে পত্র যোগাযোগ বন্ধ করল পাকিস্তান॥

ভারতের সঙ্গে পত্র যোগাযোগ বন্ধ করল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ আগস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। তার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন চরমে। আগেই ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ইসলামাবাদ। নিষেধাজ্ঞা জারি হয়েছিল পাকিস্তান আকাশ পথ ব্যবহারের ক্ষেত্রেও। এবার ভারতের সঙ্গে ডাকযোগে আদান-প্রদান বন্ধ ঘোষণা করল ইমরান খান সরকার, যা উভয় দেশের, বিশেষত দুই পাঞ্জাবের সাংস্কৃতিক সম্পর্কে বড় আঘাত বলে মনে করা হচ্ছে।

ডাকযোগে ভারতের পক্ষ থেকে চিঠি গ্রহণ বা সেদেশ থেকে চিঠি প্রেরণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। ভারতের ডাক বিভাগের উপ-মহানির্দেশক অজয় কুমার রায় সংবাদমাধ্যমকে ইসলামাবাদের এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চলতি বছরের আগস্টের ২৩ তারিখ পাকিস্তানের শুল্ক বিভাগ লিখিত নির্দেশের মাধ্যমে দুদেশের মধ্যে চিঠি আদানপ্রদান বন্ধ করে দেয়। নির্দেশ কার্যকর হয়েছে গত ২৭ আগস্ট থেকে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন