News71.com
 International
 28 Sep 19, 01:04 PM
 163           
 0
 28 Sep 19, 01:04 PM

আফগানিস্তানে ভোটকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণ ॥

আফগানিস্তানে ভোটকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণ ॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলাকালে তার ঘণ্টা খানেকের মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের একটি ভোটকেন্দ্রের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। ভোটের আগেই তালেবানের তরফ থেকে সতর্ক করে বলা হয় যে, তারা নির্বাচনে বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন ভোট কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাবে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। জঙ্গিদের হামলা মোকাবিলা করতে ইতোমধ্যেই সারাদেশে নিরাপত্তা বাহিনীর কয়েক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে দু'বার নির্বাচন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। নির্বাচন কমিশনের মুখপাত্র জাবি সাদাত এএফপিকে বলেন, সারাদেশে ভোট শুরু হয়েছে। আমরা খুব আনন্দিত যে, ভোটকেন্দ্রগুলোতে লোকজন সারিবদ্ধভাবে ভোটে অংশ নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন