
আন্তর্জাতিক ডেস্কঃ বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনার একটি স্কুল ভবনে অভিযান চালিয়ে প্রায় তিনশ' শিশু-কিশোরকে হাত-পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ৫ বছর বয়সী শিশুও রয়েছে। উদ্ধারকৃতরা জানায়, যৌন নিপীড়নসহ নানা ধরণের নির্যাতন চলতো তাদের ওপর। বেশিরভাগ সময়ই খাবার দেয়া হতো না। কতদিন ধরে এদের আটকে রাখা হয়েছে তা জানা যায়নি। শিশুরা জানায়, ইসলামিক স্কুল জেনে তাদের এখানে ভর্তি করেছিল পরিবার। প্রায় সবার শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। ভবনটিকে স্কুল হিসেবেই জানতেন স্থানীয়রা। সূত্র- গার্ডিয়ান