News71.com
 International
 28 Sep 19, 07:02 PM
 154           
 0
 28 Sep 19, 07:02 PM

যুক্তরাষ্ট্রে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তা খুন॥

যুক্তরাষ্ট্রে কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তা খুন॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে আবারও খুন হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। টেক্সাসে ট্র্যাফিক বিরতির সময় দাঁড়িয়ে থাকা এই ভারতীয়-মার্কিন শিখ পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুস্কৃতি। এই হত্যাকাণ্ডকে নির্মম ও ঠাণ্ডা মাথার খুন বলে উল্লেখ করা হচ্ছে। মার্কিন কর্মকর্তা শেরিফ এড গঞ্জালেজের বরাতে এ তথ্য জানা গেছে। তিনি জানান, গত দশ বছর ধরে ট্রাফিক পুলিশে কাজ করছেন সন্দীপ ধালিওয়াল। ঘটনার সময় তিনি একটি গাড়িকে দাঁড়াতে বলেন। এসময় গাড়ির মধ্যে থেকে একজন বেরিয়ে এসে তাঁকে লক্ষ্য করে সরাসরি একের পর এর গুলি চালান। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা।

গুলি চালানোর পরেই ওই দুষ্কৃতিকারী দৌড়ে একটি শপিং সেন্টারের মধ্যে ঢুকে পড়েন। মার্কিন পুলিশ বলছে, সন্দীপ ধালিওয়ালের ড্যাশক্যাম ভিডিওটি দেখে তদন্তকারীরা ওই বন্দুকবাজের চেহারা কেমন তা চিহ্নিত করতে পেরেছে। বন্দুকবাজ যে গাড়ি চালাচ্ছিল সেটিকে পাওয়া গেছে। তদন্ত করা হচ্ছে। জানা গেছে, এই পুলিশ অফিসারের এই নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে মার্কিন পুলিশ প্রশাসনকে। এ ঘটনার জোরদার তদন্ত শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন