News71.com
 International
 28 Sep 19, 07:18 PM
 135           
 0
 28 Sep 19, 07:18 PM

জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে সেলফি ।।

জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে সেলফি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ সম্মেলনে বক্তৃতা দিতে উঠে সেলফি তুলে আলোচনার জন্ম দিয়েছেন মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের তরুণ প্রেসিডেন্ট নায়িব বুকেলে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বক্তৃতা দিতে উঠে এই সেলফি তোলেন তিনি। বক্তৃতা দিতে উঠে শুরুতেই ‘এক সেকেন্ড প্লিজ’ বলে উপস্থিত সবার কাছে কিছুটা সময় প্রার্থনা করে ঝটপট নিজের মোবাইল বের করে জাতিসংঘের লোগোসহ একটি সেলফি তুলে ফেলেন এল সালভাদরের প্রেসিডেন্ট। এরপর তিনি বলেন, বিশ্বাস করুন, যতো না মানুষ আমার এ বক্তব্য শুনবে, তার চেয়েও বেশি মানুষ আমার এই সেলফি দেখবে।

চলতি বছরের জুনে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নায়িব বুকেলে। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সেনসেশন। প্রেসিডেন্ট পদে জয়লাভের অনেকটা কৃতিত্বই তিনি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে। অনলাইন কিভাবে সময় ও ব্যয় বাঁচিয়ে দিতে পারে তা জানাতে নায়িব বলেন, হয়তোবা আগামী কয়েক বছর পরে আমাদের এই হাজার হাজার মানুষকে অনেক পথ পাড়ি দিয়ে নিউইয়র্কের এই ভবনে আসতে হবে না। ধারাবাহিক ভিডিও সম্মেলনই বাঁচিয়ে দেবে শত শত মিলিয়ন ডলারের ব্যয়ভার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন