News71.com
 International
 28 Sep 19, 09:40 PM
 134           
 0
 28 Sep 19, 09:40 PM

অভিনব কায়দায প্রতারনা॥চীনে একই পরিবারের ১১ সদস্যদের মধ্যে বিয়ে ও ডিভোর্স ২৩ বার  

অভিনব কায়দায প্রতারনা॥চীনে একই পরিবারের ১১ সদস্যদের মধ্যে বিয়ে ও ডিভোর্স ২৩ বার   

আন্তর্জাতিক ডেস্কঃ নজিরবিহীন প্রতারণা। সরকারি অনুদান হাতাতে একই পরিবারের ১১ জন সদস্য নিজেদের মধ্যেই বিয়ে এবং ডিভোর্সের ঘটনা ঘটালেন ২৩ বার! শুধু তাই নয়, মাত্র দু’সপ্তাহের মধ্যেই সব কিছু সেরে ফেলেন প্যান নামের এক যুবক। চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরে সম্প্রতি এ ঘটনায় চ্যাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর ফক্সনিউজের। জানা গেছে, চীনের একটি উন্নয়ন প্রকল্পের সেখানকার কিছু বাড়ি ভাঙা যায়। নিয়ম অনুযায়ী কারো বাড়ি ভাঙা পড়লে, সেই পরিবারের প্রত্যেক বিবাহিত সদস্য ৪০ বর্গমিটারের ফ্ল্যাট পাবেন। এই লোভে প্যান প্রথমে বিয়ে করেন তার প্রাক্তন স্ত্রীকে। বিয়ের ছ’দিন পরই ডিভোর্স দিয়ে দেন তাকে। কারণ এর ফলে প্যানের স্ত্রীও একটি বাড়ি পাওয়ার দাবিদার। এরপর প্যান বিয়ে করেন তার শ্যালিকাকে। এমনকি প্যানের বাবাও বেশ কয়েক জন আত্মীয়কে বিয়ে করেন। এমনকি সম্পত্তি পেতে প্যান ও তার বাবা এভাবে ২৩ বার বিয়ে ও ডিভোর্স কাণ্ড ঘটায়! প্রত্যেকটি বিয়ের সময় প্যান দেখিয়েছিলেন স্ত্রীদের বাড়ি অন্য গ্রামে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জালিয়াতির দায়ে ওই পরিবারের ১১ জন সদস্যকেই গত সপ্তাহে গ্রেফতার করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন