News71.com
 International
 28 Sep 19, 10:31 PM
 178           
 0
 28 Sep 19, 10:31 PM

শুধু কাশ্মীর নয় চীনের উইঘুরদের বিষয়েও সোচ্চার হোন॥ ইমরানকে আমেরিকা

শুধু কাশ্মীর নয় চীনের উইঘুরদের বিষয়েও সোচ্চার হোন॥ ইমরানকে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে মুসলমানদের নির্যাতনের বিষয়ে প্রায় সব আন্তর্জাতিক ফোরামে সোচ্চার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু চীনে নির্যাতনের শিকার ১০ লাখ উইঘুর মুসলমানের বিষয়ে ইমরান খান বরাবরই চুপ। এ ক্ষেত্রে তাঁর চুপ থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এক মার্কিন কর্মকর্তা। এএফপির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেইস ওয়েলস ইমরান খানের কাছে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতন বিষয়ে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে সব সময় অভিযোগ করেন ইমরান খান। অথচ চীনে ১০ লাখ উইঘুর মুসলমান মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের ওপর নির্যাতন চালানো হয়, তা নিয়ে কখনো কিছু বলেন না ইমরান খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন