
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ধুলো থেকে বেরোচ্ছে সোনা! ৮০ কেজি ধুলো থেকে পাওয়া যায় প্রায় আড়াই কেজি সোনা। শুনে অদ্ভুত কাণ্ড হলে মনে হতে পারে। কিন্তু ঘটনাটা একেবারে সত্যি। তানিশক-এর নতুন কারখানার অত্যাধুনিক মেশিন এমনই আজব কাণ্ড করছে। প্ল্যান্টে কর্মরত শ্রমিক ও আধিকারিকদের জামা-কাপড়, জুতোয় লেগে থাকা ধুলো সংগ্রহ করা হচ্ছে। এমনকী, তারা যে পানিতে হাত-পা ধুচ্ছেন সেখান থেকেও ধুলো সংগ্রহ চলছে। তার পর সেই ধুলো এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি)-এ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সেখান থেকে আড়াই কেজি সোনা বেরিয়ে আসছে। টাইটান ইন্ডাট্রিজ এর জুয়েলারি ডিভিশন তানিশক এবার দীপাবলির আগে তাদের নতুন প্ল্যান্টে কাজ শুরু করেছে। আর সেখানেই ধুলা থেকে সোনা বের করে আনার এই পদ্ধতি চালু হয়েছে। উত্তরাখাঞ্জের পন্তনগরে হয়েছে এই কারখানা। সেখানে আমেরিকা ও জার্মানি থেকে আনা অত্যাধুনিক মেশিনে কাজ চলছে।