News71.com
 International
 29 Sep 19, 12:39 PM
 139           
 0
 29 Sep 19, 12:39 PM

মার্কিন ও তুর্কি বাহিনীর প্রত্যাহার দাবি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর॥  

মার্কিন ও তুর্কি বাহিনীর প্রত্যাহার দাবি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ও তুরস্কের সৈন্যদের সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়ালেম। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ দাবি তুলেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই দেশগুলো সৈন্য প্রত্যাহারে রাজি না হলে তাদের বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সিরিয়ার সরকারি বাহিনীগুলোর আছে বলে সতর্ক করেছেন তিনি। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় এক হাজার সৈন্য মোতায়েন আছে। অপরদিকে উত্তর সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। ভাষণে মুয়ালেম বলেন, “আমাদের অনুমোদন ছাড়া আমাদের ভূখণ্ডে অভিযানরত যেকোনো বিদেশি বাহিনীই দখলদারী বাহিনী এবং অবশ্যই অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তারা যদি রাজি না হয়, তাহলে আন্তর্জাতিক আইনানুযায়ী যে কোনো এবং সব ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার আমাদের আছে। “যুক্তরাষ্ট্র ও তুরস্ক, সিরিয়ার উত্তরাঞ্চলে অবৈধ সামরিক উপস্থিতি বজায় রেখেছে।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন