News71.com
 International
 29 Sep 19, 01:40 PM
 144           
 0
 29 Sep 19, 01:40 PM

হাজার হাজার সৌদি সৈন্য আটকের দাবি হুতিদের॥

হাজার হাজার সৌদি সৈন্য আটকের দাবি হুতিদের॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর দাবি সৌদি আরবের নাজরানে হামলা চালিয়ে কয়েক হাজার সৌদি সৈন্য এবং তাদের কয়েক শত গাড়ি আটক করেছেন তারা। শনিবার হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহয়া সারিয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করে বলেন, এ হামলায় সৌদি সামরিক বাহিনীর তিনটি ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাদের কয়েক শত গাড়ি আটক করা হয়েছে। আর কয়েক হাজার সৈন্য বন্দি করা হয়েছে। এদের মধ্যে কর্মকর্তাও রয়েছেন। এদিকে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার অজুহাতে দেশটিতে নতুন করে সমরাস্ত্র পাঠাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। সম্প্রতি ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সেনাবাহিনীর ড্রোন হামলায় দু’টি সৌদি তেল স্থাপনার মারাত্মক ক্ষতি হয় এবং দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এ অবস্থায় সৌদি আরবের অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হওয়ায় আমেরিকা তীব্র সমালোচনার সম্মুখীন হয়। ইয়েমেনে হুতি যোদ্ধারা ঘোষণা করেছেন, তারা সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে সাম্প্রতিক হামলা চালিয়েছেন। তবে সৌদি আরব দাবি করছে, ইরান ওই হামলা চালিয়েছে। সৌদির ওই অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন