News71.com
 International
 29 Sep 19, 01:53 PM
 134           
 0
 29 Sep 19, 01:53 PM

সরকারের কঠোর মনোভাবে ব্যাংকক থেকেও ক্যাসিনো উধাও॥

সরকারের কঠোর মনোভাবে ব্যাংকক থেকেও ক্যাসিনো উধাও॥

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে কয়েক বছর আগেও থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আনাচে কানাচে ছিল জুয়ার আসরে ভরপুর। ক্যাসিনোর আড়ালে চলতো অবৈধ জুয়া ব্যবসা। এ নিয়ে বিব্রত ছিল সরকারও। থাইল্যান্ডের স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকেরা এই নগরীতে ক্যাসিনো খেলতেন। কিন্তু থাই সরকার ও সেনাবাহিনীর কঠোর মনোভাবে এখন ব্যাংকক থেকে সব ধরনের জুয়া তুলে দেওয়া হয়েছে। ক্যাসিনো এখন ঊধাও। রাজধানীতে ক্যাসিনো ব্যবসা নেই বললেই চলে। ব্যাংককের বাইরে কিছু কিছু এলাকায় গোপনে ক্যাসিনো ব্যবসার খবর পাওয়া গেলেও তা চলছে কঠোর গোপনীয়তায়। ব্যাংককে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।


জানা যায়, ক্যাসিনো বা সব ধরনের জুয়ার ব্যাপারে সরকার ও দেশটির সেনাবাহিনী জিরো টলারেন্স অবস্থানে। তবে রাজধানী ব্যাংককে সরকার বৈধভাবে বার, নাইট ক্লাব ও ট্রেডিশনাল ম্যাসাজ সেন্টারের লাইসেন্স দিয়েছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেই এ ব্যবস্থাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একইভাবে থাইল্যান্ডের সমুদ্র সৈকত নগরী পাতায়া, ফুকেটসহ পর্যটন এলাকাগুলোতেও সরকার বার, নাইট ক্লাব ও ম্যাসাস সেন্টার উন্মুক্ত করে দিয়েছে। দেশটির আয়ের বড় অংশই আসে পর্যটন খাত থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন