News71.com
 International
 29 Sep 19, 02:30 PM
 140           
 0
 29 Sep 19, 02:30 PM

যাচাইকৃত রোহিঙ্গারা দেশে ফিরে পাবে গ্রিন কার্ড॥ জাতিসংঘে মিয়ানমার

যাচাইকৃত রোহিঙ্গারা দেশে ফিরে পাবে গ্রিন কার্ড॥ জাতিসংঘে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে থেকে যাচাইকৃত রোহিঙ্গাদের ফেরত নিতে চায় মিয়ানমার। তাদের জাতীয় যাচাইকরণ কার্ড দেওয়া হবে যেটাকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের দেওয়া ‘গ্রিন কার্ড’-এর সঙ্গে তুলনা করেছেন মিয়ানমারের মন্ত্রী। শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক ‘সাধারণ বিতর্ক’-এর পঞ্চম দিনে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিউ টিন্ট সোয়ে এসব কথা বলেন। তিনি বলেন, উত্তর রাখাইন রাজ্যে সহিংসতা থেকে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে অগ্রাধিকার দিচ্ছে মিয়ানমার। বাংলাদেশের সঙ্গে ২০১৭ সালের নভেম্বরে সম্পাদিত চুক্তি অনুসারে প্রত্যাবাসন করা হবে।


মন্ত্রী কিউ টিন্ট সোয়ে বলেন, এখন আমাদের অগ্রাধিকার হলো প্রত্যাবাসন দ্রুত করা এবং যাচাই-প্রত্যাশীদের জন্য আরও বেশি অনুকূল পরিবেশ তৈরি করা। নাগরিকত্ব কার্ড পেতে যোগ্যতার প্রমাণ দিতে হবে প্রত্যাবর্তনকারীদের। রাখাইন রাজ্যে বসবাসরত বাস্তুচ্যুত লোকদের আলাদা আইনি মর্যাদা রয়েছে। যারা নাগরিকত্বের জন্য যোগ্যতা অর্জন করবেন তাদের নাগরিকত্ব কার্ড দেওয়া হবে। বাকিরা জাতীয় যাচাইকরণ কার্ড পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন