News71.com
 International
 29 Sep 19, 02:32 PM
 149           
 0
 29 Sep 19, 02:32 PM

জাতিসংঘে ইমরানের উস্কানিমূলক ভাষণের পর কাশ্মীরে কড়াকড়ি॥

জাতিসংঘে ইমরানের উস্কানিমূলক ভাষণের পর কাশ্মীরে কড়াকড়ি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের পর সেখানকার পরিস্থিতি পাল্টে গেছে। ইমরান খানের ভাষণের পর কাশ্মীরে বিক্ষোভের আশঙ্কায় ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে স্বাধীনতাকামী অন্তত ছয় কাশ্মীরির প্রাণহানি ঘটেছে। খবর রয়টার্স'র। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম ভাষণে দীর্ঘ এক বক্তৃতায় কাশ্মীর পরিস্থিতি তুলে ধরেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তার ওই ভাষণে কাশ্মীর থেকে কারফিউ উঠে গেলে সেখানে রক্তবন্যা বয়ে যেতে পারে বলে সতর্ক করে দেন পাক এই প্রধানমন্ত্রী। হাজার হাজার কাশ্মীরিকে গৃহবন্দি এবং গ্রেফতার করায় ভারতের নিন্দা জানান তিনি। কাশ্মীরকে কেন্দ্র করে প্রতিবেশি ভারতের সঙ্গে সর্বাত্মক পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলেও জাতিসংঘে সবাইকে সতর্ক করে দেন ইমরান খান। তিনি বলেন, এই যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে তার পরিণতি ভোগ করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন