News71.com
 International
 29 Sep 19, 02:33 PM
 140           
 0
 29 Sep 19, 02:33 PM

আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জে ১৩০ মৃত ডলফিন॥

আফ্রিকার কেপ ভার্দে দ্বীপপুঞ্জে ১৩০ মৃত ডলফিন॥

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার একটি দ্বীপে রহস্যজনক ভাবে পাওয়া যায় ১৩০টির বেশি মৃত ডলফিন। গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার বন্ধ কেপ ভার্দে দ্বীপপুঞ্জে মৃত ডলফিনগুলোকে পড়ে থাকতে দেখা যায়। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দ্বীপের সরকারি পর্যটন ওয়েবসাইট এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে গত মঙ্গলবার সকালে পেট্রোল কর্মকর্তারা বোয়া ভিস্তার উপকূলে ১৭টি মাঝারি আকারের ডলফিন দেখতে পায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একই প্রজাতির মোট ১৬৪টি ডলফিন এই অঞ্চলে আটকা পড়েছিল বলে জানিয়েছে ওই কর্মকর্তারা। ওই সময় বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা স্তন্যপায়ী প্রাণীগুলোকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে তাদের বেশিরভাগই ধৃত হয়ে মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন