
আন্তর্জাতিক ডেস্কঃ আয়ারল্যান্ডের সমুদ্রে মাছটি ধরেছিলেন ওয়েস্ট কর্কের ডেভ এডওয়ার্ড নামের এক অপেশাদার জেলে। সাড়ে আট ফুটের মাছটির ওজন ছিল প্রায় ২৭০ কেজি। এই টুনা মাছটির বাজারে দাম প্রায় ২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা। ডেভ এডওয়ার্ড ও তার দুই সঙ্গী ডারেন ও’সুলিভান ও হেন্ক ভেল্ডম্যান পেশাদার মৎস্যজীবী নন। তারা মাছ ধরে আবার তাদের সমুদ্রে ছেড়ে দেন। তারা আটলান্টিকে মাছের সংখ্যা বাড়ানোর একটি কর্মসূচির জন্য এই কাজ করেন। সেই কর্মসূচিতে গিয়েই তাদের বঁড়শিতে এই বিরাট টুনা মাছটি ওঠে। টুনা মাছটির দু’টি ছবিও পোস্ট হয়েছে ওয়েস্ট কর্ক কার্টার নামে ফেসবুকের একটি পেজে। পোস্ট করার পর মানুষ তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ডেভরা ছাড়াও এই মাছ ধরা ও ছাড়ার কর্মসূচিতে আরো ১৪ টি নৌকা অংশগ্রহণ করে এই কর্মসূচি চলবে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত।