News71.com
 International
 29 Sep 19, 06:28 PM
 132           
 0
 29 Sep 19, 06:28 PM

জাতিসংঘে ইমরান খানের বক্তব্যকে সমর্থন দিল চীন ও মালয়েশিয়া ।।

জাতিসংঘে ইমরান খানের বক্তব্যকে সমর্থন দিল চীন ও মালয়েশিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে মালয়েশিয়া ও চীন। সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত শনিবার বলেছেন, জাতিসংঘে প্রস্তাব পাস হওয়ার পরও কাশ্মীরে আগ্রাসন চালানো হয়েছে এবং দখল করা হয়েছে। তিনি শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানান তবে দুঃখ প্রকাশ করে বলেন, কাশ্মীরে আগ্রাসন চালানো হয়েছে এবং দখল করে নেওয়া হয়েছে। তিনি বলেন, এর পেছনে যতই কারণ দেখানো হোক না কেন এটি ভুল সিদ্ধান্ত। মাহাথির মোহাম্মাদ সতর্ক করে বলেন, জাতিসংঘকে উপেক্ষা করার অর্থ হবে জাতিসংঘ ও আইনের শাসনকে অসম্মান করা। অন্যদিকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে কাশ্মীর ইস্যুকে শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছেন।শুক্রবার জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাশ্মীর ইস্যু তুলে ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে চীন যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে কারণ এতে পরিস্থিতি আরো বেশি জটিল হবে।

গত শুক্রবার জাতিসংঘে দেওয়া ভাষণে ইমরান খান কার্যত ভারত-পাক যুদ্ধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আমি কোনো হুমকি দিচ্ছি না। কিন্তু আন্তর্জাতিক গোষ্ঠীকেও ভাবতে হবে, তাঁরা ১৩০ কোটি মানুষের ভারতীয় বাজারকে তোষণ করবেন, নাকি নিরপরাধ নির্যাতিত মানুষের ন্যায়ের জন্য লড়বেন। তা না হলে ভালো আশা আপনারা করতেই পারেন, কিন্তু খারাপের জন্যও তৈরি থাকুন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন