News71.com
 International
 29 Sep 19, 07:17 PM
 145           
 0
 29 Sep 19, 07:17 PM

৬.৭ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত সৌদির হারামাইন রেল স্টেশনে অগ্নিকাণ্ড॥  

৬.৭ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত সৌদির হারামাইন রেল স্টেশনে অগ্নিকাণ্ড॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের হারামাইন হাই-স্পিড রেলস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো আহত কিংবা নিহতের খবর পাওয়া যায়নি। রোববার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দফতর থেকে দেওয়া এক বরাতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ নিহত কিংবা আহত হয়নিপ্রায় ৬.৭ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত ৪৫ কিলোমিটার দীর্ঘ। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একইসঙ্গে স্থানীয় টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে রেলস্টেশন থেকে বৃহৎ কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। এ রেল স্টেশনটি মক্কা-মদিনা থেকে জেদ্দা রুটে চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এ রেল স্টেশনটির উদ্বোধন করা হয়। এদিকে এখনও পর্যন্ত কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় নি।এতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হুথিদের দিকে সন্দেহের তীর উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন